ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’ বাজারে আসছে, এর প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা।
নিউজটি বনিক বার্তায় দেখতে এখানে ক্লিক করুন
নিউজটি ফিনাঞ্চিয়াল এক্সপ্রেসে দেখতে এখানে ক্লিক করুন
ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব কাজী মাহমুদ সাত্তার। যিনি প্রায় ৪০ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
এ লক্ষে বুধবার ৮ই অক্টোবর ২০২৫ ব্লু -ওয়েলথ ফার্স্ট স্টাবেল রিটার্ন ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিটি ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেড উক্ত ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে।
ব্লু -ওয়েল্থ অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মোঃ সফিকুর রহমান , এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, জনাব মোঃ মিজানুর রহমান তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।এ সময় দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।






