ব্লু-ওয়েলথ অ্যাসেটসকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে ব্র্যাক ব্যাংক
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড নতুন বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড আনবে। ফান্ডের নাম- ‘ব্লু-ওয়েলথ ফাস্ট ব্যালেন্সড ফান্ড’।
আলোচিত ফান্ডের জন্য কোম্পানিটিকে কাস্টোডিয়াল সেবা দেবে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানী ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোঃ তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ট্রানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মোহাস্মদ ফয়সল, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মোঃ আজমুল হাসান জাহিদ এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের চিফ কমপ্লায়েন্স অফিসার সোহেল হক ও অপারেশনস অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ম্যানেজার মুবাশ্বির আহমেদ।
- Published in share market
- 1
- 2
Recent Posts
- ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের ট্রাস্ট চুক্তি সম্পন্ন
- The half yearly accounts of Blue-Wealth 1st Balanced Fund as on 30 June 2023
- ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
- ব্লু-ওয়েল্থ ফার্স্ট ব্যালেন্সড ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পন্ন
- ব্লু-ওয়েলথ অ্যাসেটসকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে ব্র্যাক ব্যাংক
Recent Comments
Search
Recent Posts
-
ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের ট্রাস্ট চুক্তি সম্পন্ন
ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের দ্বিতীয় মিউচুয়... -
The half yearly accounts of Blue-Wealth 1st Balanced Fund as on 30 June 2023
... -
ব্লু-ওয়েলথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি... -
ব্লু-ওয়েল্থ ফার্স্ট ব্যালেন্সড ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পন্ন
ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড তাদের প্রথম মিউচ্... -
ব্লু-ওয়েলথ অ্যাসেটসকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে ব্র্যাক ব্যাংক
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসে...



